Monday, 16 November 2020

দিদি সবাইকে টিএমসি পার্টির প্রপার্টি করে ফেলেছেন: দিলীপ ঘোষ

 

দিদি সবাইকে টিএমসি পার্টির প্রপার্টি করে ফেলেছেন, বারাসাতের কলোনি মোড়ে চাপে চর্চায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই  কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ যাত্রায় মুখ্যমন্ত্রীর প্রচারের ছক প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী সকল ইভেন্টকে পলিটিক্যাল ইভেন্ট করে নেন। সিদ্ধার্থশঙ্কর রায় হোক বা সৌমিত্র চ্যাটার্জী হোক।
সবাইকে টিএমসির প্রপার্টি করে ফেলেছেন। টিএমসির নিজের কিছু নাই। অন্যের জিনিস চুরি করে নিজের সংসার চালাচ্ছেন। কেন্দ্রের যোজনার টাকার নাম পাল্টে মোদির জিনিস দিদির নামে চলে যাচ্ছে। সবকিছুর নাম পাল্টে জবর দখল করে এই সরকার চলছে। এটা মোটেই বাংলার মানুষের পক্ষে সম্মানের বিষয় নয়।
দিদিমণি এখানে আইপিএল হলে কলকাতা টিমকে বাংলা টিএমসির পার্টির ক্লাব করে দেন।  এই করে বাংলার মানুষকে বোকা বানিয়ে রেখেছেন। বাংলার মানুষ বুঝে গেছেন, দিদির কোন কম্ম নেই, করার যোগ্যতা নেই. কিছু করতে পারে না।  খালি মিথ্যা কথা বলেন লোককে ধোঁকা দেন। সেটা ধীরে ধীরে প্রকাশ হয়ে যাচ্ছে। যোগ্য জবাব একুশে পেয়ে যাবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: