Saturday, 14 November 2020

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ 40 দিনের বেশি নার্সিংহোমে ভর্তি থাকার পর আজ দুপুর 12 টা 15 মিনিটে 85 বছর বয়সে পরলোক গমন করেন তিনি। গত 6 অক্টোবর আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিং হোমে ভর্তি হন তিনি। ধীরে ধীরে করোনামুক্ত হলেও বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে তার। মাঝে মাঝে তার শারীরিক সুস্থতার অগ্রগতি দেখা দিলেও গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে কাল রাতে থেকে অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ে এই প্রয়াত অভিনেতার। অবশেষে আজ সব লড়াই গেল থেমে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউড থেকে শুরু করে  তাঁর অগণিত ভক্তদের মধ্যে।
1935সালের19জানুয়ারি জন্ম হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ছোটবেলা থেকে তিনি কলকাতা হাওড়া ও কৃষ্ণনগরের বিভিন্ন এলাকায় বড় হয়ে ওঠেন। তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে তাঁর অভিনয় জীবনের সূচনা হয় 1959 সালে। 2004 সালে তিনি পান পদ্মভূষণ।2006 সালে তিনি নেশনাল ফিলম আওয়ার্ড পুরস্কারে ভূষিত হন। 2012 সালে তিনি পান দাদাসাহেব ফালকে পুরস্কার। এছাড়া ফ্রান্সের শ্রেষ্ঠ পুরস্কারেও সম্মানিত হন তিনি। সত্যজিৎ রায়ের ১৪টি সিনেমায় তিনি অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য ছায়াছবি গুলি হল অগ্রদানী ,জয় বাবা ফেলুনাথ, অভিযান, দেবী ঝিন্দের বন্দী, অরণ্যের দিনরাত্রি , সোনার কেল্লা,কোনি, শাখা প্রশাখা,সহ একাধিক ছায়াছবি।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: