Sunday, 22 November 2020

বাড়ির সামনে গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

বাড়ির সামনে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের।ঘটনাটি ঘটেছে আজ সকালে মছলন্দপুর- বসিরহাটের রোডের পেয়াদা পুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মনসুর মোল্লা(৮০) বছর । কলকাতা যাবার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য বাড়ি থেকে সাইকেল চালিয়ে গলি থেকে মেইন রোডে ওঠার সময় একটি প্রাইভেট গাড়ি ধাক্কা মারে।
ঘটনাস্থলে ছিটকে পড়েন মনসুর মোল্লা। স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে মছলন্দপুর ফাঁড়ির হাতে তুলে দেয় । ঘটনার পর থেকে চালক পলাতক । মৃতের বাড়ি মছলন্দপুরের বামনডাঙা এলাকায় ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: