বারাসাত 1 নম্বর ব্লকের সন্তোষপুর এলাকায় সুরবি সদন গোশালায় গোবর্ধন পূজা উপলক্ষে গো পূজার আয়োজন করা হয়। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গো সেবা সারলেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা । বেলা এক টা থেকে গো পূজা আরম্ভ হয়। গোপাষ্টমী পূজায় এদিন বারাসাতে উপস্থিত হয়ে শাসক দল কে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন গোপাষ্টমী ভারতবর্ষের সংস্কৃতি,যারা জানেন না তারা অনেককিছু বলবেন।যারা ভারতবর্ষ,বাংলার কিছু জানে না,তারা শুধুমাত্র রাশিয়া,আমেরিকা ইংল্যান্ডের দিকে তাকিয়ে আছে। এতদিন তারা গোপাষ্টমী,এবং ভারতবর্ষ সম্পর্কে কিছু বুঝবেন না।ভারতবর্ষ কৃষি প্রধান দেশ,সেখানে গো পালন পশু পালন একটা বড় অর্থনীতির অংশ।এছাড়াও তৃণমূল সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের করা মন্তব্যের পাল্টা কটাক্ষ দিলীপ বাবুর।
সন্তোষপুরে সুরভি সদন গোসালায়,গাও সেভা ও গোবরধন পুজো উপলক্ষে দুপুর ১টা নাগাদ উপস্থিত হন দিলীপ ঘোষ।বিজেপি কর্মী সমর্থকদের বাইক র্যালি সামনে,পিছনে গাড়ি করে প্রবেশ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।গো মাতার জয় এর স্লোগান দিয়ে দিলীপ ঘোষ কে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকেরা।




0 coment rios: