বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ইটিন্ডা গ্রামের সন্তানসম্ভাবনা স্ত্রীকে ফেলে পালালেন স্বামী, অভিযোগ দায়ের থানায় । বছর চব্বিশের সাহেবা খাতুন পেশায় ব্যবসায়ী। ভারত-বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্তে আমদানি-রপ্তানি সংস্থার কর্মী হিসেবে কাজ করেন। সেখানে পরিচয় হয় 2019 সালের ডিসেম্বর মাসে বছর তিরিশের রাজিব উদ্দিন গাজীর সাথে। রাজীবের বাড়ি বারাসত নীলগঞ্জ এলাকায়, পেশায় সে ব্যবসায়ী। প্রথমে ভালোবাসা প্রেমালাপ তারপর বিয়ে রাজিব উদ্দিন ও সাহেবার।
তাদের প্রেম-ভালোবাসা দেখে এলাকার মানুষ লায়লা-মজনু হিসেবে ডাকত তাদের । কিন্তু প্রেমিক রাজিব উদ্দিনের এর পিছনে যে ফন্দি ছিল প্রেমের প্রতারণা তার জ্বলন্ত উদাহরণ, 9 মাসের সন্তানসম্ভাবনা সাহেবার যখন সন্তান জন্ম দেওয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি তখন স্ত্রীকে রেখে স্বামী রাজীব উদ্দিন পলাতক। এই অসহায় অবস্থায় সাহেবার পাশে দেখার মতন তাকে এখন কেউ নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ।
বারবার টেলিফোন করে স্বামীর খোঁজ নিতে গেলে স্বামীর মোবাইল ফোন বন্ধ। এমনকি এই বিয়ে মেনে নিতে চাইছে না রাজীব উদ্দিন ও তার পরিবার পরিবার। সূত্রে খবর রাজীব উদ্দিন বলেছেন যে আমাকে সাহেবা ব্ল্যাকমেইল করেছে। আমাদের পরিবারের একটা আভিজাত্য আছে।পরিবার এই বিয়েটা মেনে নিতে পারছে না । প্রশ্ন হচ্ছে 10 মাসের সন্তান সম্ভবা স্ত্রী। এখন মনে হলো এই বিয়ে তার পরিবার মেনে নিতে পারছে না তাই পালালো, স্ত্রী সাহেবা কে ফেলে রেখে। বসিরহাট থানার রাজিব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার স্ত্রী। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।




0 coment rios: