Monday, 23 November 2020

প্রথা মেনে বেলুড় মঠ সারদাপীঠে শুরু 75 তম জগদ্ধাত্রী পুজো

 

প্রথা মেনে নবমীর ভোরে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হলো 75 তম জগদ্ধাত্রী পুজো।  নিয়মমতো নবমীতে  তিনবার সপ্তমী অষ্টমী ঈ নবমী পুজো করা হয়।  গতকাল সন্ধ্যায় দেবীর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠান হয় । আজ ভোর সাড়ে পাঁচটায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর পূজা শুরু হয়। এখন চলছে পুর্বাহ্নের পূজা। এগারোটায় মধ্যাহ্ন পূজা এবং দুপুর দুটোয় হবে অপরাহ্ন পূজা।  বিকেল চারটেয় হোম।  সন্ধে সাড়ে ছটায় আরতী। এর ই মাঝে সকাল ন'টা থেকে পুষ্পাঞ্জলি।
এবারের পূজোতে দর্শক প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র সারদা পীঠ ও বেলুড় মঠের সন্ন্যাসী রাই থাকছেন পুজো তে। পুজো হচ্ছে বেলুড়মঠের রীতি মেনে তন্ত্রমতে। পূজা করছেন সন্ন্যাসীরা তল্পিবাহক হিসেবে থাকছেন ব্রহ্মচারী মহারাজেরা।আগামীকাল সকালে দর্পণ বিসর্জন ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: