আজ দমদম পার্ক ভিআইপি রোডের ধারে নিত্যযাত্রীদের সুবিধার জন্য একটি নতুন সাবওয়ের তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বিধায়ক সুজিত বসু। ভিআইপি রোডের মতন ব্যস্ততম রাস্তার যানজট ও দুর্ঘটনা এড়াতে এই সাবওয়ে অনেকাংশে ঝুঁকিপূর্ণ যাতায়াত বন্ধ করতেে সাহায্য করবে বলে মনে করছেন দমদম পার্ক এলাকার নাগরিকবৃন্দরা।
দমকল মন্ত্রী সুজিত বোস জানান, অত্যন্ত আধুনিক পদ্ধতিতে প্রায় সাড়ে 13 কোটি টাকা ব্যয়ে এই উন্নত মানের সাবওয়েটি তৈরি করা হয়েছে। লেকটাউনেও প্রায় 15 কোটি টাকা ব্যয়ে আরেকটি সাবওয়ে তৈরীর কাজ চলছে। এর ফলে দমদম পার্ক ও লেকটাউন এলাকার মানুষদের উপকার হবে, পাশাপাশি যারা সল্টলেক থেকে আসবে তারাও উপকৃত পাবে। দুটো সাবওয়েতেই চলমান সিঁড়ির সুবিধা রয়েছে। এই সাবওয়ে হওয়ার ফলে আগামী দিনে ভিআইপি রোডের যানজট ও দুর্ঘটনা এড়ানো যাবে এবং অতি দ্রুত কলকাতা বিমানবন্দর পৌঁছে যাওয়া যাবে বলে আশাবাদী দমকল মন্ত্রী।



0 coment rios: