অশোকনগর কালিতলা এলাকার বাসিন্দা ৮৭ বছরের বৃদ্ধ মৃণাল কান্তি ভট্টাচারিয়া বয়সের ভারে স্মৃতিশক্তি হারিয়েছেন অনেকটাই তবে মানবিকতা হারায়নি হাবড়ার দেশবন্ধু পার্কের বাসিন্দা বছর চৌত্রিশের যুবক উদয় দত্ত।ঘড়ির কাঁটায় তখন সন্ধে ছটা অশোকনগর পাঁচনম্বর যশোর রোডের পাশে এক বৃদ্ধকে অস্বাভাবিক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন হাবড়ার বাসিন্দা উদয়।বৃদ্ধের কাছে বাড়ির ঠিকানা - পরিবারের সদস্যদের নাম জানতে চাওয়া হলে তিনি কিছুই বলতে পারছিলেননা।তখন এই যুবক তার নিজস্ব ফেসবুক একাউণ্ট থেকে বৃদ্ধকে নিয়ে লাইভ করেন।কিন্ত তৎক্ষনাৎ কোন সাড়া না মেলায় যুবক একটি টোটো ভাড়া করে বৃদ্ধকে নিয়ে হাবড়া থানায় চলে যায়।এর পরে রাত আটটা নাগাদ ফেসবুক লাইভের সূত্র ধরেই উদয়ের কাছে ফোন আসে ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে।এর পরে বৃদ্ধকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়ে উদয় জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আজ এই বৃদ্ধকে তাঁর পরিবারের হাতে তুলে দিতে পেরে ভীষণ খুশি আমি।
বৃদ্ধের পরিবার সূত্রে জানা গিয়েছে,রোজের মত সোমবারও মৃণাল বাবু পায়চারি করার জন্য রাস্তায় বেড়িয়েপড়েন কিন্ত এদিন আর সঠিক সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।এমনকি বৃদ্ধের পরিবারের পক্ষ থেকেও ফেসবুকে ছবি দিয়ে মৃণাল বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পোস্ট করা হয়। কিন্তু শেষমেশ এভাবে খুঁজে পেয়ে খুশি বৃদ্ধের ভাইয়ের মেয়ে অনন্যা ভট্টাচারিয়া।তিনি ধন্যবাদ জানিয়েছেন উদয় দত্তকে এবং সোশ্যাল মিডিয়াকে।তিনি বলেন সোশ্যাল মিডিয়াকে অনেকেই খারাপ ভেবে ব্যাবহার করেন কিন্তু ভালোভাবে ব্যবহার করলে কতটা সুফল পাওয়া যায় সেটা আজ প্রমাণ পেলাম আমার "জেঠুকে,, ফিরে পেয়ে।



0 coment rios: