মুর্শিদাবাদ সফরে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সকাল ১১টা ৪০মিনিট নাগাদ হেলিকপ্টারে এসে তিনি বহরমপুর স্টেডিয়াম নামেন। সেখান থেকে গাড়িতে করে নবগ্রামের কিরীটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে তিনি কিরীটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে, লালবাগের হাজারদুয়ারী এবং ইমামবাড়া পরিদর্শনে যাবেন।এদিন মন্দিরে গিয়ে সস্ত্রীক রাজ্যপাল পুজো দেন কিরীটেশ্বরী মায়ের মন্দিরে।
সেখানে গিয়ে মায়ের ছবি নিয়ে পুরোহিতের মাধ্যমে সমস্ত কিছু অবগত হন। পাশাপাশি মায়ের মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং আরতী করেন তিনি। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে উনার স্ত্রী রাজ্যপালের সাথে আরতী করেন। সূত্রের খবর অনুযায়ী সেখান থেকে বহরমপুর সার্কিট হাউসে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।




0 coment rios: