Wednesday, 18 November 2020

পারিবারিক বিবাদের জেরে বৌদির কান কামড়ে ছিড়ে দিলো

বৌদির কান কামড়ে ছিড়ে নিল দেওর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের গোবেড়িয়া বয়ারগোট গ্রামে। স্থানীয় সুত্র থেকে জানা যায় বছর ৩৬ এর বধূ সোমবারি মন্ডল। তার স্বামী টানে মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে পরিবারিক বিবাদ চলে আসছিল তারই ভাইয়ের সাথে।
আর তারই জেরে মঙ্গলবার রাতে বৌদির কান কামড়ে ছিড়ে নিল দেওর সুজিত মন্ডল। পাল্টা মারধোরে আহত হন দেওরও। বৌদিকে গুরুতর আহত অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেওর সুজিত মন্ডলের বিরুদ্ধে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বৌদি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে শুধুই পারিবারিক অশান্তির না অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: