নন্দীগ্রামের সভায় রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করার পরের দিনই তাঁকে বিজেপিতে আহ্বান জানালেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। আজ সকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে কেন্দ্রীয় মন্ত্রী অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেন সাংসদ সৌমিত্র খাঁ।
পুজো দেওয়ার পর যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলতে চাইছেন রাজ্যের স্বার্থে সরকারে পরিবর্তন দরকার। শুভেন্দু অধিকারী মানুষের জন্য কাজ করতে চান। তাই আমরা চাইব তিনি কালবিলম্ব না করে তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিন।




0 coment rios: