Thursday, 19 November 2020

ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি

ইন্দিরা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে বিড়লা প্লানেটরিয়াম এর সামনে তার মূর্তিতে মাল্যদান করলেন ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি ।মূর্তিতে মাল্যদান করার পর সুব্রত মুখার্জি জানিয়েছেন করোনা আবহে ভালো ভাবে এবং বড় করে এই দিনটি পালন করা সম্ভব হলো না। কিন্তু প্রতিবছর এই দিনটি মহা সমারোহে পালন করা হয়ে থাকে।
তবে কলকাতা পুরসভার পক্ষ থেকে যেমন এই মূর্তি করা হয়েছে তেমনি প্রতি বছর কলকাতা পুরসভার পক্ষ থেকেই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।সেই মত এদিন কলকাতা পুরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ।এর পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন ইন্দিরা গান্ধী এত বড় মূর্তি আর কোথাও কিন্তু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যার্থে এই মূর্তি তৈরি করা হয়েছে এবং সেই মূর্তিতে মাল্যদান করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: