Thursday, 19 November 2020

মালদায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 5, আহত 26

 

মালদা কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের  গুদামে  ভয়াবহ বিস্ফোরণ,এর তীব্রতা ছিল ব্যাপক। ঘটনায় নিহত 5 জন, আহত 26 জন। আশঙ্কাজনক অবস্থা 9 জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের মালদা মেডিক্যালে কলেজে নিয়ে যাওয়া হয়ছে। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশবাহিনী। কি থেকে এই বিস্ফোরণ  তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনা স্থলে উপস্থিত মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া এবং জেলাশাসক রাজর্ষি মিত্র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সুজাপুরের কংগ্রেস বিধায়ক ইশা খান চৌধুরী ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন সাথে সাথেই।
বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূর।পরে বিকেলের দিকে হেলিকপ্টারে করে মালদা আসেন ফিরহাদ হাকিম। তিনি বিস্ফোরণস্থল ঘুরে দেখেন। এই বিস্ফোরণকাণ্ডে মৃতদের পরিবারের হাতে ২লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: