Wednesday, 18 November 2020

বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

 বুধবার সকালে আসানসোলে উদ্ধার বস্তাবন্দি মৃতদেহ। এ ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে  আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। অনুমান করা হচ্ছে যে কাউকে হত্যা করে বস্তাতে মৃতদেহ আনা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় লোকজন সূত্রে জানা যায় বুধবার সকালে নরসিংহ বাঁধ মিঠাই গলি এলাকায় লোকজন একটি বস্তা পড়ে থাকতে দেখেন। সেটি দেখার পরে  স্থানীয় লোকজনের সন্দেহ হয়।তারা পুলিশ কে খবর দিলে পুলিশ  এসে দেখে বস্তার ভিতরে একটি ব্যক্তির মৃতদেহ রয়েছে।  পুলিশ  বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্তের পরেই কিছু বলা যাবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: