গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার পাল ঘাট রোডে।মৃতের নাম আকাশ প্রসাদ। মৃতর পরিবারের অভিযোগ স্থানীয় টিএমসি টাউন প্রেসিডেন্ট সোমনাথ শ্যামের অনুগামি ছিলেন আকাশ প্রসাদ। অশোক সাউ নামে তৃণমূলের দূস্কৃতী ও তার দলবল ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে, আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে তাকে মেরে বোমাবাজি করতে করতে এলাকা ছারে। টাউন প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম এই ঘটনা বিজেপির দূস্কৃতীদের ঘটানো বলে জানান। তিনি আরও জানান তৃণমূলের কেউই জড়িত নয়।
অপর দিকে বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন আকাশ প্রসাদ একজন দূস্কৃতী ও বিভিন্ন অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িত হওয়ার কথা জানতাম। কিন্তু তৃণমূল কর্মী বলে জানতাম না। এই ঘটনায় বিজেপির কোনো যোগ নেই । সে কথা আকাশের পরিবারই বলেছেন। তৃণমূল তাদের গোষ্ঠী কোন্দোল বিজেপির ওপর চাপানোর চেষ্টা করছেন।



0 coment rios: