মঙ্গলবার সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজে ছট পুজোর পূর্ণস্নান করতে এসে দামোদরের তলিয়ে গেল শনি তাঁতি (১৬) নামে এক কিশোরী। হটাৎই দামোদরের জলে তলিয়ে যায় শনি, দামোদরের ঘাটে থাকা বেশ কিছু পূর্ণার্থী সেই সময় খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। পুলিশ উদ্ধার করে বড়জোড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ কেন দেরিতে এলো এই অভিযোগে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় বাকি পূর্ণার্থীরা, ও শনি তাঁতির প্রতিবেশীরা। কোনোক্রমে পুলিশ উত্তেজিত জনতার রোষ সামলে কিশোরীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়।
অভিযোগ, খবর দেওয়ার প্রায় ঘন্টা তিনেক পর পুলিশ ঘটনাস্থলে আসে ততক্ষনে সব শেষ হয়ে যায়। মঙ্গলবার সকালের এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট চত্বরে। জানা গেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নেপালীপাড়া হিন্দী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী শনি তাঁতি নগর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের ডিভিসি মোড় সংলগ্ন এম. এ. এম. সি টউনশিপের সুভাষপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এম. এ. এম. সি টাউনশীপে।




0 coment rios: