Tuesday, 17 November 2020

বাংলাদেশ থেকে বিজেপি অস্ত্র আনছে জ্যোতিপ্রিয় মল্লিকের করা অভিযোগের কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।

 

আজ সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে গতকাল খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের করা অভিযোগ "বিজেপি বিএসএফ এবং কাস্টমসের মাধ্যমে পশ্চিমবঙ্গে আর্মস আনছে ২০২১ এর নির্বাচনের জন্য" এর উত্তর দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,এতদিন যা যা উনি করেছেন সেগুলো উনি নিজে বলছেন। লোক জানে কে কি করছে তার হিসাব হবে ২১ সালে। সেজন্য আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি। তারা যা ডিসিশন নেবে সেটাই ঠিক। সবার চরিত্র ওনারা জানে। আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ওনারা পাবলিকের সামনে পরীক্ষা দিন। ২০২১-এ  রেজাল্ট হবে তখন বোঝা যাবে। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের করা আরো অভিযোগ বিএসএফ এবং কাস্টমস এর কাটমানির একটা অংশ রাজ্য বিজেপির দফতরে আসে। এই কথার ও উত্তর দিয়ে তিনি বলেন এর আগে ওনার নেত্রী বলেছিলেন সেনাকে তোলাবাজ। তাঁর চ্যালা তো সেরকমই বলবে। যাদের নিজেদের উপর ভরসা নেই। পুলিশের উপর ভরসা নেই। দেশের সেনা আধা সেনাদের সন্দেহ করে তাদের উপর মানুষের বিশ্বাস নেই।
জ্যোতিপ্রিয়  মল্লিকের বলা, বিজেপি রাজ্যের ১০ হাজার বুথে এজেন্ট দিতে পারবে না ২০২১ এর নির্বাচনে। এই কথার পরিপেক্ষিতে দিলীপ ঘোষ বলেন দেখাই যাবে। দুটো সিটে তো জিতেছি। বনগাঁ এবং ব্যারাকপুর তো জিতেছি ওঁর জেলাতে। বাকি যে সিট গুলো আছে সেগুলো কিভাবে সেটা ভাবুন। বিজেপির কথা ভাবতে হবে না বিজেপির সঙ্গে মানুষ আছেন।জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন উত্তর ২৪ পরগনায় ৩৩-০ হারবে বিজেপি। এই কথার পরিপ্রেক্ষিতে ও তিনি বলেন৪২/৪২ করবেন বলেছিলেন। করে দিয়েছেন। আমরা বলেছিলাম ১৯ শে হাফ ২১ শে সাফ।  কার টা ঠিক হয়েছে পাবলিক ঠিক করবেন জ্যোতিপ্রিয় মল্লিক কি বলবেন সেটা পাবলিকের কিছু যায় আসে না।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: