Friday, 20 November 2020

কালনায় কমলো ছট পুজোর জৌলুস

করোনা ভাইরাসের কারণে লকডাউন তার প্রভাব পরলো কালনার ঐতিহ্যবাহী ছট পুজো, লকডাউন এর জেরে কমেছে রোজগার কিন্তু বেড়েছে জিনিসপত্রের দাম , তাই অর্থের অভাবে 170 টি পরিবারের মধ্যে আজ চারটি পরিবারে ঠেকল ছট পুজো , ঘটনাটি কালনার হরিজন পট্টির , উৎসবের দিনে ও হতাশ এই এলাকার বেশি সংখ্যক মানুষ , সূর্যদেবের আরাধনায় প্রতিবছরই মাতেন কালনার হরিজন পট্টির মানুষেরা।কালনা শহরকে সাফাই করার কাজের ওপর নির্ভরশীল এই এলাকার মানুষ।প্রতিবছর এই ছট পুজোয় মেতে ওঠেন এই এলাকার মানুষ।
এই পুজোকে ঘিরেই যাক জমক হয়। আসেন আত্মীয় স্বজনরা।কিন্তু এই বার করনা ভাইরাসের কারণে লকডাউন ঘোষিত হওয়ার পর কাজের ঘাটতি ও রোজগারের সমস্যায় পড়েছেন সমাজে পিছিয়ে পড়া হরিজন পট্টির মানুষরা।রোজগার কমার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাজারে জিনিসপত্রের দাম। তাই এ বছরের ঐতিহ্যবাহী ছট পূজা তে কমেছে জৌলুস।170 টি পরিবারের মধ্যে এবার মোট চারজন এই পুজোতে অংশ নিচ্ছেন , মূলত অর্থের অভাবের কারণেই ছট পূজা করতে পারছেন না এই এলাকার মানুষরা।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: