নিউটাউনে গুলি কিনতে এসে ধৃত বরানগরের ন'পাড়ার বাসিন্দা রাজা দাস।নিউটাউন এর ইকোপার্ক থানার পুলিশ গতকাল রাতে আকাঙ্খা মোড় এলাকা থেকে গ্রেফতার করে।উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও গুলি।ধৃত রাজা দাসের অভিযোগ তার স্ত্রীকে দিনের পর দিন রেপ করতো প্রতিবেশী এক যুবক পেশায় সে ফুচকা বিক্রেতা।কিন্তু তার স্ত্রী ভয় কিছু বলতে পারতো না।যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি ছেড়ে দিতে তার স্ত্রী তাকে সব কিছু বলে।
স্ত্রী বলে ওকে ছেড়ে কথা বলবে না।থানায় অভিযোগ করার কথা বললে স্ত্রী বলে তার কাছে কোনো প্রমাণ নেই।এর পর দুজন সিদ্ধান্ত নেয় তাকে মেরে ফেলবে।এর পর স্ত্রী একটা অস্ত্র জোগাড় করতে বলে।সেই মত একটি অস্ত্র ও একটি গুলি জোগাড় করে সে। কিন্তু একটি গুলিতে হবে না বলে আরো গুলি কিনতে নিউটাউনে আসে। সূত্র থেকে এদিন পুলিশ খবর পায় যে নিউটাউনে এক ব্যক্তি গুলির স্যাম্পেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই মতো পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে।জিজ্ঞাসাবাদে সব ঘটনা জানায়।এর পর তাকে গ্রেফতার করা হয়।আজ তাকে বারাসাত কোর্টে তোলা হবে।



0 coment rios: