Sunday, 8 November 2020

যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

 

করোনা রোগীদের বেডের ঘাটতি মেটাতে কলকাতার আরও একটি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতালে তৈরি হবে ১৩০ বেডের কোভিড হাসপাতাল। থাকবে ৫০টি এইচডিইউ বেড।
যাদবপুরের ওই যক্ষ্মা হাসপাতালে ভর্তি ছিলেন ২১ জন রোগী। হাসপাতাল খালি করার পাশাপাশি, কয়েকজনকে অন্য যক্ষা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও, ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার। গোটা রাজ্যে কোভিড হাসপাতালে ৫০৭টি এইচডিইউ বেড তৈরি করা হচ্ছে।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: