আজ উত্তর 24 পরগনা বারাসাত ব্লক 1 এর পশ্চিম খিলকাপুর এলাকায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে খিলকাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা কো-অর্ডিনেটর নারায়ন গোস্বামী, জেলার মুখপাত্র তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই রক্তদান কর্মসূচীতে 100 জনেরও বেশি রক্ত দাতা রক্ত দান করেন।
মঞ্চ থেকে নারায়ন গোস্বামী বলেন রক্তদানের শহর বারাসাত, এখানকার মানুষ অত্যন্ত সচেতন। করোনা আবহে রক্তের আকাল মেটাতে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস বিভিন্ন জায়গায় রক্তদান শিবির এর মাধ্যমে যেভাবে রক্তের সংকট কাটিয়ে তোলার চেষ্টা করেছে তা নজির সৃষ্টি করেছে।



0 coment rios: