Sunday, 8 November 2020

পুলিশকর্মীদের সমস্যা দূরীকরণের অভিনব উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা

করোনা হোক বা যেকোনো সামাজিক উৎসব হোক সমস্ত ক্ষেত্রেই পুলিশকর্মীদের অগ্রণী ভূমিকা থাকে। একদিকে করোনা থেকে সচেতন করা অন্যদিকে উৎসবগুলোতে মানুষকে সঠিক পথে পরিচালনা করা সহ একাধিক দায়িত্ব পালন করেন পুলিশ কর্মীরা। কিন্ত অনেকসময় দেখা গিয়েছে সেই পুলিশকর্মীরা নিজেদের পরিবারকে সময় দিতে পারেন না বা অসুস্থ হয়ে পড়ছেন, এছাড়াও একাধিক সমস্যায় জর্জরিত হচ্ছেন। এই কমিটির কো-অর্ডিনেটর বিজিত রাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুনভাবে কমিটি সক্রিয় কাজ করবে কারণ পুলিশ কর্মীদের মধ্যে হতাশা অসন্তোষ বিক্ষোভ বাড়ছে এই কমিটির মধ্য দিয়ে প্রতিটি পুলিশ কর্মীদের কাছে গিয়ে তাদের সমস্যা দূরীকরণে চেষ্টা পাশাপাশি তাদের নোট লিপিবদ্ধ করতে হবে।
যাতে প্রতিটা পুলিশকর্মীর মনে কোনো অসন্তোষ যাতে না তৈরি হয়। সক্রিয়ভাবে কাজ করতে হবে সমাজের জন্য সেই চেষ্টা করছেন। পাশাপাশি রাজ্যে পুলিশ আধিকারিক, কন্সটেবল, হোম গার্ড, ভিলেজ পুলিশ ও  সিভিক সহ মোট ৫লক্ষ পুলিশ কর্মী ও তাদের পরিবারও রয়েছে। পশ্চিমবঙ্গে তাদের সমস্যা দূরীকরণে পরিবারের পাশে দাঁড়াতে এই কমিটি কাজ করে যাবে। করোনায় মৃত্যু ও পাশাপাশি ট্রাফিকের কাজ করা কালীন যে পুলিশদের দুর্ঘটনায় মৃত্যু হয় সেই সমস্ত মৃত পুলিশকর্মী পরিবারের পাশে গিয়ে পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোরই এই সংগঠনের মূল উদ্দেশ্য। পাশাপাশি তিনি জানান এর আগে কোনদিন বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার হয়নি এই মুখ্যমন্ত্রী আসার পরে সেটা হতে চলেছে তিনি যেভাবে পুলিশকর্মীদের মর্যাদা সম্মান দিচ্ছেন তা আগে পাওয়া যায়নি এই মুখ্যমন্ত্রীর আদর্শ সারা ভারত বর্ষ অনুসরণ করবে। এও বলেন যে সাম্প্রদায়িক উস্কানির মধ্যে আমরা যাব না মানুষকে মানুষ হিসেবে দেখব রাজ্য সরকারি নির্দেশ মেনে মানুষের সেবা করে যাব এটাই আমাদের অঙ্গীকার। তাই তাদের সমস্যা দূরীকরণের জন্য অভিনব পন্থা নিয়ে এলো বসিরহাট পুলিশ জেলা।
বসিরহাট সাইবার ক্রাইম থানার পাশে বসিরহাট পুলিশ জেলার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে একটি নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে পুলিশের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হলো। এখানে এসে পুলিশকর্মীরা তাদের সমস্যা এবং চাকরিতে কোন অসুবিধা হচ্ছে কিনা সেই সমস্ত অভিযোগ করতে পারবেন। এই ধরনের এক নতুন উদ্যোগকে স্বাগত জানাতে পুলিশ কর্মীদের পাশে দাড়াতে এই নতুন ভবনের উদ্বোধন করেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তথা এই কমিটির চেয়ারম্যান কঙ্কর প্রসাদ বাড়ুই ও বসিরহাট ট্রাফিক গার্ডের ডিএসপি আনন্দজিৎ হোঁড় সহ একাধিক পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা। পাশাপাশি রাজ্যে যে ৭১টি কমিটি আছে আগামীকাল শনিবার স্টেট কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে পুলিশ আধিকারিকরা।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: