Sunday, 8 November 2020

26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আগে বিজেপি ও তৃণমূলকে তুলোধোনা করলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ মহঃ সেলিম,

 

দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের নানান জনবিরোধী কার্যকলাপের প্রতিবাদে ছাড়াও শ্রমকোড ও কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার সহ আরো বেশ কিছু দাবির ভিত্তিতে বাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগী দলগুলির ডাকে আগামী 26 নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটের সমর্থনে নৈহাটি স্টেশন সংলগ্ন রেলওয়ে চিলড্রেন পার্কে বামফ্রন্ট এর জনসভা আয়োজিত হলো আজ।এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ মহঃ সেলিম, সিপিআইএম নেতা নেপাল দেব ভট্টাচার্য সহ অন্যান্য বাম নেতৃত্ব। প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কড়া সমালোচনা করা ছাড়াও সাধারণ মানুষকে ঐ দিনের সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান নিজেদের বক্তব্যের মাধ্যমে।
বিজেপি ও তৃণমূল কে রসুনের সঙ্গে তুলনা করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন রসুনের যেমন কোয়া আলাদা আলাদা হয় কিন্তু সকলের পেছন দিক এক জায়গাতেই বাঁধা থাকে। সেই রকমই তৃণমূল ও বিজেপি আলাদা আলাদা হলেও তাদের লেজ কিন্তু এক জায়গাতেই বাঁধা আছে। অন্যদিকে গোর্খানেতা বিমল গুরং কে ভাড়া করা ডেকোরেটর এর বাঁশ বলে কটাক্ষ করলেন মোহাম্মদ সেলিম।শনিবার নৈহাটিতে বামফ্রন্টের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তৃণমূল ও বিজেপি কে একহাত নিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম।
ওয়াসিং মেশিনে যেমন নোংরা জামা কাপড় দিলে পরিস্কার হয়ে বেড়িয়ে আসে ঠিক তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনীতির নামে বিজেপিতে ওয়াশিং মেশিন তৈরি করেছে।যেখানে চোর জোচ্চোর চিটিংবাজ ধর্ষক চিটফান্ড কেলেঙ্কারির নায়ক তাদের ধরে নিয়ে তার বিজেপির মেশিনে ঢুকিয়ে সাধু বানিয়ে ফেলছেন। সেই রকমই এরাজ্যের তৃণমূলের এধরনের মানুষকে বিজেপিতে নিয়ে অমিত শাহ মহান বানাচ্ছেন বলে বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে একহাত নিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। শনিবার নৈহাটিতে বামফ্রন্টের এক সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: