Monday, 19 October 2020

পুজোর সময় কর্মহীন হতে চলেছে SBI ATM এর হাজারেরও বেশি কর্মচারী, প্রতিবাদে রাজ্যে 24 ঘণ্টা বন্ধ এটিএম পরিষেবা

 

পুজোর মুখে কালোছায়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএম কর্মচারীদের মাথায় । চাকরি খোয়াতে পারেন হাজারেরও বেশি অস্থায়ী কর্মচারী । প্রতিবাদে গোটা রাজ্যে ২৪ ঘণ্টা জন্যে বন্ধ এটিএম পরিষেবা । সমস্যায় গ্রাহকরা । সংস্থার কর্মচারীরা জানিয়েছেন গোটা রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাজারেরও বেশি এটিএম পরিষেবা দেন ৫ টি বেসরকারি সংস্থা । করনা পরিস্থিতি ও লকডাউনের কারণে এই সমস্ত এটিএম এর বি সিফট অর্থাৎ দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত যারা কাজ করতেন তাদের সকলকে বসিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে কম্পানি ।
তার ফলে হাজারেরও বেশি কর্মচারী ও তাদের পরিবার পড়বেন সমস্যা । ইতিমধ্যেই বেশ কয়েক মাস ধরে সকলের বেতন হচ্ছে না ঠিক সময়, এমনকি এ বছর পাওয়া যায়নি পুজোর বোনাসও,  তার উপরে যদি এই পরিস্থিতিতে সকলে চাকরি খোয়ান সে ক্ষেত্রে সকলেই প্রাণী মারা যাবেন । তাই আজ তারা গোটা রাজ্যে এটিএম পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেছেন । কোম্পানি যদি এতে কর্ণপাত না করেন তাহলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: