উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার টিটাগড়ে ভর সন্ধ্যায় বিজেপি পার্টি অফিসের সামনে শুট আউট বিজেপি নেতা কে। টিটাগর থানার ঢিলছোড়া দূরত্বে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা মনীষ শুক্লা। চারটি গুলি লাগে তার। প্রথমে তাকে প্রথমে ব্যারাকপুর বি এন বোস হাসপাতাল পরে তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মনীষ শুক্লার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় টিটাগর জুড়ে। প্রতিবাদে অবরোধ বিটি রোড। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা প্রশমনে নামানো হলো কমব্যাট ফোর্স।মনিশ শুক্লা আগে তৃণমূল কংগ্রেস করতেন।লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগদান করেন। শুট আউটের ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।।


0 coment rios: