Sunday, 4 October 2020

খুন হলেন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীষ শুক্লা, আগামীকাল 12 ঘন্টার ব্যারাকপুর বন্ধ

 


ভর সন্ধ্যেবেলায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো বিজেপি নেতা মানিশ শুক্লার।উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার টিটাগড়ে ভরসন্ধ্যায় বিজেপির পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয় বিজেপি নেতা মনিশ শুক্লা। দুষ্কৃতীদের ছোড়া মোট চারটে গুলি লাগে মনিশ শুক্লার। সংকটজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বি এন বোস হাসপাতাল পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মনিশ শুক্লার। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় টিটাগর জুড়ে।  ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। 

  

মনিষ শুক্লা আগে তৃণমূল কংগ্রেস করতেন।  লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপিতে যোগদান করেন। মনিশ শুক্লা রেলওয়ে বোর্ডের ব্যারাকপুর নাগরিক স্বাচ্ছন্দ দেখভালের দায়িত্বে ছিলেন। ২০২০ সাল থেকে টানা দু'বছর জন্য ডিভিশনাল ইউজারস কনসালটেটিভ কমিটির সদস্য নির্বাচিত হন। টিটাগর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শুট আউটের ঘটনায় উত্তপ্ত হয়েছে ওঠে টিটাগর।  প্রতিবাদে অবরুদ্ধ বিটি রোড। উত্তেজনা প্রশমনে নামলো কমব্যাট ফোর্স।
আগামীকাল মনির শুক্লার নির্মম হত্যার প্রতিবাদে 12 ঘন্টা ব্যারাকপুর বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এই আক্রমণের পেছনে জড়িত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা,এমনই অভিযোগ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে টিটাগড়ে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি নেতাকর্মীরা।
জানা গিয়েছে, রবিবার হাওড়ার এক দলীয় সভা ও মিছিলে গিয়েছিলেন পেশায় আইনজীবী ও বিজেপি–র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য মণীশ শুক্লা। সেখান থেকে এদিন সন্ধ্যায় ফিরে টিটাগড় থানার পাশে বিটি রোডের ওপর দলীয় কার্যালয়ে ঢুকছিলেন তিনি। এমন সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় মোটরবাইকে আসা দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।
সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে টিটাগড়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: