পূর্ব বর্ধমানের কালনায় আদিবাসী গৃহবধূকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে গণ ধর্ষণ করলো দুষ্কৃতীরা,অভিযুক্তরা এখনো অধরা।
উত্তর প্রদেশের হাথরাসে দলিত পরিবারের মেয়ে মনীষা বাল্মিকীকে গণ ধর্ষণের রেশ না কাটতেই ফের এই রাজ্যে আদিবাসী গৃহবধূকে গলায় ধারালো কাস্তে ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে গণ ধর্ষণের অভিযোগ উঠলো তিন দুস্কৃতির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার নাদনঘাট থানা এলাকার সাকরা গ্রামে । ভোররাতে আশঙ্কাজনক অবস্থায় ধর্ষিতা গৃহ বধূকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরিবার ।
গত কাল মঙ্গলবার গভীর রাতে ঐ গৃহবধূ উঠোনের পাশে বাথরুম সেরে ঘরে ঢোকার সময় ওত পেতে থাকা তিন দুষ্কৃতী ঝাঁপিয়ে পরে গৃহবধূর ওপর । দুষ্কৃতীরা গৃহবধূর গলায় ধারালো কাস্তে ঠেকিয়ে ও মুখ চেপে ধরে চ্যাংদোলা করে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পর পর গণ ধর্ষণ করে। অভিযোগ তাদের মদত দেয় দুষ্কৃতীদের সাথে থাকা এক মহিলা । সকলের মুখ ঢাকা থাকার কারণে কাউকে ঠিক মতো চিনতে পারেননি ধর্ষিতা বধূ । অন্ধকারকে সুযোগ নিয়ে কোন রকমে প্রাণ বাঁচিয়ে দুষ্কৃতীদের হাত থেকে পালতে সক্ষম হয় ওই ধর্ষিতা গৃহ বধূ । বাড়িতে বিষয়টি জানালে গ্রাম বাসীদের সাহায্যে আজ বুধবার ভোর রাতে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালের থাকা পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত অফিসার ধর্ষিতা গৃহবধূ ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এর পেছনে কোন পুরোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও দুষ্কৃতীরা অধরা থাকায় গ্রাম বাসীদের মধ্যে ক্রমশ ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে।


0 coment rios: