বারাসাত প্ল্যাটফর্ম সংলগ্ন গরীব অসহায় মানুষদের জামা কাপড় দিয়ে পুজোর আনন্দ ভাগ করে নিতে উপস্থিত টিম রেভলুশন।
পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি। আর পুজো মানেই নতুন জামাকাপড়। বছরের পূজোর এই কয়েকটা দিন মানুষের আগ্রহ থাকে নতুন জামা কাপড় পড়ার। তাই অসহায় গরীব মানুষদের নতুন জামা কাপড় পড়ার ইচ্ছে পূরণ করতে উদ্যোগ নিল টিম রেভলিউশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বারাসাতের স্টেশন সংলগ্ন এলাকার অসহায় শিশু বোন মা-দেরকে পুজোর জামা কাপড় তুলে দিল টিম রেভলিউশন-এর সদ্যসরা।
সংগঠনের এক সদস্য অর্ণব রায় চৌধুরী জানান, আজ পৃথিবীর দুর্গা ও দেব শিশুদের নিয়ে অন্যরকম পুজো পালন করলাম। আজ থেকে শুরু হল এই কর্মসূচি, আগামী কালী পূজা পর্যন্ত চলবে খাদ্য বস্ত্র প্রদান। নতুন জামা কাপড়ের পাশাপাশি কিছু পুরনো জামা কাপড় ভালো করে ধুয়ে এবং স্যানিটাইজিং করে প্রদান করা হচ্ছে। নিজেদের এ বছরের পুজোর একটা জামাকাপড় কম কিনে সেই টাকা দিয়ে আগামীকাল পথ শিশুদের নিয়ে বিগ বাজার যাবে বলেও জানান




0 coment rios: