আজ উত্তর 24 পরগনা জেলার বারাসাতের শিশির কুঞ্জ এলাকার একটি হলে এ বছরের পুজোর গান শুটিং করতে উপস্থিত প্রখ্যাত ইউটিউবার ও তার পুরো টিম। এবছরের পুজো সংকলনে তাদের নতুন গান "বুকের বারান্দায়"।
আগামী ১৭ ই অক্টোবর এই গানের আত্মপ্রকাশ। আগের বছর কেশবের "ও কি লাগছে" গানটি সকলের মন কেড়ে নিয়েছিল। কেশবের দাবি, আগের বছরের মতো এ বছরও তাদের "বুকের বারান্দায়" গানটি সকলের ভাল লাগবে এবং সকলের মন কাড়বে। ভিডিওতে এ বছর নতুন চমক আছে বলেও দাবি করলেন কেশব।
গানের ভিডিও সম্পর্কিত বিষয়ে কিছু না বললেও, এবছর যে ট্রেন্ড চলছে, তার ওপর ভিত্তি করে এ বছরের নতুন কিছু চমক আসতে চলেছে তা বোঝা গেল কেশবের কথায়। এ দিন কেশবের পুজোর অ্যালবামের শুটিং এর প্রধান ব্যবস্থাপনায় ও পরিচালনায় ছিলেন সোহম পাল।




0 coment rios: