Sunday, 25 October 2020

বনগাঁয় ব্লিচিং পাউডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড,গোডাউন সহ একটি লরি ভস্মীভূত

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বনগাঁতে | ভস্মীভূত হল একটি ব্লিচিং পাউডারের গোডাউন সহ একটি লরি |ঘটনাসূত্রে  জানা যায় যে, আজ আষ্টমীর রাতে আনুমানিক রাত তিনটে নাগাদ বনগাঁ থানার মতিগঞ্জ তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আগুন লাগে I গোডাউনের গা ঘেসে দাড়িয়েছিলো একটি লরি |
সেই আগুন ছড়ায় গোডাউন সংলগ্ন একটি লরিতে |  আগুন ক্রমশঃ চারিদিকে ছড়াতে থাকে | ঘটনাস্থলে তখনই ছুটে আসে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন | প্রায় ঘন্টা তিনেক লাগাতার দমকল বাহিনীর জল বর্ষনে আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে ৷ ব্লিচিং পাউডারের গোডাউন ও লরিটি আগুনে প্রায় পুরোটাই  ভস্মীভূত হয়ে যায়  | কি থেকে এই আগুন লাগলো তা জানা যায় নি ৷ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে ৷



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: