দশমীর প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে মৃত ৫৷ ঘটনাটি ঘটেছে সোমবার বেলডাঙ্গা থানার ডুমরীদহ বিল ডুমনি ঘাট এলাকায়। সূত্রের খবর এদিন বিজয়া দশমীর পরে নৌকা করে প্রতিমা বিসর্জ্জনের জন্য নৌকায় করে ডুমরীদহ বিলে নিয়ে যাওয়া হয়। সেই সময় স্থানীয় হাজরা বাড়ির পূজো বিসর্জনের সময় প্রতিমা সহ নৌকা তলিয়ে যায় জলে। নদীতে একই সাথে দুটি নৌকা ডুবে গেলে ৫ জন নিখোঁজ হয় বলে প্রথমে জানা যায়।
পরবর্তীতে চারজনকে নদীর জল থেকে উদ্ধার করেে স্থানীয় বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম সুখেন্দু দে (২১), পিনকন পাল (২৩), অরিন্দম ব্যানার্জী (২০) , সোমনাথ ব্যানার্জী (২২), নিপন হাজরা (৩৭)। এদের প্রত্যেকের বাড়ি বেলডাঙা পৌর এলকায় বলে জানা যায়। এর মধ্যে তিনজন একই বাড়ির সদস্য বলে স্থানীয়় সূত্রে জানা যায়।পুলিশ সূত্রে খবর দুর্ঘটনার জন্য আপাতত এই এলাকায় প্রতিমা বিসর্জ্জন বন্ধ রাখা হয়েছে।



0 coment rios: