Friday, 23 October 2020

বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

 

বাড়ির মধ্যেই দুষ্কৃতীরা গুলি করে খুন করল এক ব্যবসায়ীকে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে সিংহাটিতে। মৃতের নাম বিকাশ মল্লিক বয়স (৪০)। বাড়ির কাছেই তিনি বিচালির ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার আনুমানিক  রাত ১০টার সময় সিংহাটি মোড় থেকে বাড়িতে ফিরছিলেন।
বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই কে বা কারা তাকে খুবই কাছ থেকে বুকে গুলি করে। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বিকাশ। এরপর সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ধুবুলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুবুলিয়া থানার বিশাল পুলিশবাহিনী।
স্থানীয়  সূত্রে জানা গেছে বিকাশবাবু এলাকায় খুবই নামডাক ছিল। এছাড়া তিনি স্থানীয় সবুজ সংঘ ক্লাবের সভাপতিও ছিলেন। বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত ছিল। তবুও বাড়ির দরজার কাছে এভাবে গুলিবিদ্ধ হলেন। কে বা কারা এধরনের ঘটনা ঘটাল কোন কিছুই বুঝে উঠতে পাচ্ছেন না প্রতিবেশীরা। তবে কি কারণে বিকাশ মল্লিক খুন হলেন এ ঘটনার সঙ্গে কারা জড়িত তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: