Friday, 23 October 2020

দুস্থ ও অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত নদিয়া পুলিশের

 

শুধু দক্ষ প্রশাসক হিসাবে আইনের শাসন নয়। ভালোবাসার বন্ধনে মানুষকে কাছে টেনে নেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সপ্তমীর সকালে দুস্থ ও অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়ান নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজশেখর পাল। বুধবার সকালে মাজদিয়ার শিবনিবাস মন্দিরের রামসীতা মন্দির চত্বরে যারা প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
সেই  সব মানুষদের কারও হাতে নতুন কাপড়,ধুতি, কাউকে পাঞ্জাবি পায়জামা,কাউকে চুড়িদার এবং কচিকাঁচাদের জামা প্যান্ট তুলে দিলেন রাজশেখর। তবে পুজোয় নয় সব সময় বিভিন্ন সামাজিক কাজ করেন তিনি। কখনো প্রাকৃতিক দুর্যোগ আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে কখনও করোনা পরিস্থিতিতে কাজ হারা মানুষদের। এই ভাবে অসহায় মানুষদের পাশে সব সময় সাহায্য করেন তিনি। তার কাছ থেকে সাহায্য পেয়ে খুব খুশি তারা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: