Tuesday, 27 October 2020

আর্থিক প্রতারণার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক সভাপতির

 

আর্থিক প্রতারণার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শংকর চ্যাটার্জী, ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করার প্রয়াস সংগঠিত হচ্ছে বলে দাবি করলেন শংকর চাটার্জী।
প্রসঙ্গত জেলা সভাপতি শংকর চ্যাটার্জির বিরুদ্ধে 12 লক্ষ 70 হাজার টাকা আর্থিক প্রতারণার অভিযোগ বারাসাত থানায় দায়ের করে তার দলেরই এক কর্মী মনিস কুমার হালদার।  এ বিষয়ে শংকর চ্যাটার্জি বললেন, বিগত দুই বছর ধরে এই ব্যক্তির সাথে আমার কোন সম্পর্ক নেই, উনি কেন এটা করলেন তা আমার জানা নেই। গতবার তিনি  জেলা কমিটির মেম্বার ছিলেন, এবার নেওয়া হয়নি, তার রাগেই হয়তো এ কাজ করেছেন। এমনকি উনি যে টাকা পয়সার দিয়েছেন তার প্রমাণ স্বরূপ কোন কাগজপত্রও নেই।
এমন অনেক অভিযোগ আমার বিরুদ্ধে আসছে যা ভিত্তিহীন।  আমাকে ব্যক্তিগতভাবে কালিমালিপ্ত করার জন্য প্রয়াস সংঘটিত হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে করছে, শাসকদলের কিছু লোকও এর মধ্যে জড়িয়ে আছে। উনি যদি প্রমাণ দেখাতে পারেন, যে আমি টাকা নিয়েছি, তাহলে তৎক্ষণাৎ দল থেকে পদত্যাগ করবো।  চ্যালেঞ্জ রইল উনার কাছে। এর বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। উনি কি করে এটা করলেন কার সাহায্যে এটা করলেন সমস্ত টাই আমি বের করে ছাড়বো।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: