বনগাঁর বড় পূজো শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজো মণ্ডপে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অঞ্চলে তীব্র চাঞ্চল্য ছড়ালো ৷ ঘটনাসূত্রে জানা যায় যে, আজ মঙ্গলবার বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ পূজো মন্ডপের প্যান্ডেলে আগুন দেখা যায় ৷ বিশাল বড় পূজো মন্ডপের জগন্নাথ দেবের মন্দিরে আগুন দেখা যায় ৷
সাথে সাথে ছুটে আসে দমকলবাহিনী ৷ দমকল বাহিনীর একটি ইঞ্জিন দ্রুততার সাথে কাজ করে | কিছুক্ষনের মধ্যেই আগুন নিযন্ত্রনে চলে আসে | করোনা আবহে বনগাঁ তার দুর্গাপূজোর জৌলুস হারিয়েছে | এই পূজোয় বনগাঁর সর্ববৃহৎ পূজো | এই পূজো মণ্ডপে আগুন লাগার ঘটনা ছড়িয়ে পড়তেই পূজো প্রাঙ্গনে কৌতুহলীজনতার ভীড় জমে যায় |



0 coment rios: