বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক ঘেরি গ্রামের সুপর্ণা দাস এর পরিবারের সঙ্গে প্রতিবেশী অম্বরী মন্ডল ওর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে পুরানো বিবাদ চলে আসছিল। শুক্রবার রাতে তা চরম পর্যায়ে পৌঁছায়। বধুকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে কটুক্তি করতে থাকে। বধু তার প্রতিবাদ করলে প্রতিবেশীরা তাকে বেধড়ক মারধর করে এমনকি বধুর জামা কাপড় ছিড়ে দেয়া হয় এবং বধুকে ইট ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।
ঘটনায় বধু মাটিতে লুটিয়ে পড়ে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে স্থানান্তর করে বারাসাতে হাসপাতলে পাঠায়। হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অম্বরী মন্ডল, শুভেন্দু মন্ডল, অসীম মন্ডল এই তিনজনের বিরুদ্ধে আক্রান্ত বধুর পরিবার অভিযোগ দায়ের করেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।এর পিছনের জমি বিবাদ না পুরনো শত্রুতার জের। না প্রতিবেশীর গন্ডগোল তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।



0 coment rios: