Sunday, 18 October 2020

ইয়ং জেনারেশন অফ বারাসাতের সাহায্যে শপিং মলে গিয়ে ইচ্ছামত পুজোর কেনা কাটা ও খাওয়া দাওয়া শতাধিক দুঃস্থ শিশুর

 


দুস্থ অসহায় বাচ্চাদের  বারাসাতে ষ্টার মলে নিয়ে গিয়ে পছন্দমত পূজোর জামাকাপড় কিনে দিল ইয়ং জেনারেশন অফ বারাসাত স্বেচ্ছাসেবী সংগঠন।অসহায় বাচ্চাদের আজ যেন স্বপ্নের  দিন।পথশিশু বাচ্চারা শপিংমলে নিজেদের পছন্দমতো শপিং করছে।  এমন অভিনব ঘটনার সাক্ষী থাকলো এ শহর। আর এই কমসূচী পালিত হল বারাসাত ইয়ং জেনারেশন স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে। ইয়ং জেনারেশন এর উদ্যোগে পথশিশুরা স্টার মল শপিং করল মনের ইচ্ছে মতন।

 মলে ঢোকার পূর্বে সকল বাচ্চাদের মুখে করণা সচেতনতায় মাস্ক পরিয়ে দিল প্রখ্যাত ইউটিউবার কেশব। এরপর হৈ হুল্লোরের মাধ্যমে অসাধারণ একটা স্বপ্ন দিন যেন ওদের কাছে. যে পথশিশুরা শপিং মলের বাইরে ধুলোতে বসে থেকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ভেতরের দিকে, শিশুদের ইচ্ছেপূরণের জন্য নিজেদের পকেট থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে সংগঠনের কর্ণধার সোহম পালের নেতৃত্বে ইয়ং জেনারেশন অফ বারাসাতের সদস্যরা সবাই মিলে এগিয়ে এসে এই উদ্যোগ নিলো। প্রধান উদ্যোক্তা সোহম পাল জানান সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের এক দিনের জন্য হলেও আমরা স্বাচ্ছন্দের সম্মান করতে পেরেছি। তারা সকলেই মনের ইচ্ছে মতন শপিং করার পর সবাই মিলে যায় ক্যাফে ওয়ার্ল্ডে যায় এবং সেখানে আনন্দের সঙ্গে নাম না জানা অনেক রকম খাবারের ইচ্ছে মতন অর্ডার দেয় বাচ্চারা । এটাই আমাদের সকলের মানসিক ভাবে তৃপ্তি লাভ করেছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: