আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর আলিপুরদুয়ারের বিন্দিপাড়ায় শহীদ সেনাজওয়ান বিপুল রায়ের বাড়িতে আসেন।আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নেমে তিনি সড়কপথে যান শহীদ বিপুল রায়ের বাড়ি।তিনি শহীদের পরিবারের সঙ্গে কথা বলেন।
একঘন্টা ছিলেন শহীদের বাড়িতে।তিনি ১১ লক্ষ টাকার চেক মা এবং স্ত্রীর হাতে তুলে দেন।ভারতীয় সেনার প্রতি তার শ্রদ্ধা রয়েছে।যে কোন সেনা পরিবার সমস্যায় পড়লে তিনি তার পাশে আছেন।এর আগে তিনি বীরভূমে সেনা জওয়ান বাড়িতে গিয়েছিলেন।রাজ্যপাল আসাতে খুশি তার পরিবার।শহীদের স্ত্রী রূম্পা রায় বলেন,আমি খুশি।রাজ্য ও কেন্দ্র দুই সরকার ই আমাকে সাহায্য করছে।মুখ্যমন্ত্রী আমাকে চাকরী দিয়েছেন।আমি জয়েন করেছি।



0 coment rios: