Friday, 9 October 2020

বিজেপির নবান্ন অভিযানে বাস ভাড়া দেওয়ার অভিযোগে বরখাস্ত ডি এন ৪৪ রুটের দুটি বাস

 

ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে নবান্ন অভিযানে যোগ দিতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌর মন্ডলের যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন অভিযানে যাবার জন্যে  ডি এন ৪৪ রুটের দুটি বাস ভাড়া করেছিল বিজেপি যুব মোর্চা l ডি এন ৪৪ রুটের মালিক সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার ওই দুটি বাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে l বাস মালিক সমিতির দাবি ওই দুটি বাসের নির্দিষ্ট সময়ে রুট থাকা সত্ত্বেও মালিকপক্ষ কে না জানিয়ে নিজের স্বার্থে বাস ভাড়া দিয়েছেন l
এই বিষয়ে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মন্ডল জানিয়েছেন শাসক দল বিরোধীদলের উপরে কেমন অত্যাচার হয়ে আসছে আপনারা তো গতকাল দেখেছেন l আমরা নির্দিষ্ট ভাড়া করে ওই বাস নিয়ে গিয়েছিলাম l
যদিও বাস মালিক নিত্য সাহা জানিয়েছেন গতকাল পাড়ার ছেলেরা বাস ভাড়া চেয়েছিল বলে দিয়েছিলাম l আমার লাইন ছিলো কিনা জানা ছিল না l যেহেতু ওদের কে না জানিয়ে গাড়িটা দিয়েছি সেক্ষেত্রে হয়তো বা আমাকে সাসপেন্ড করেছে l না জানিয়ে গাড়ি দেওয়াটা আমার ভুল হয়েছে l


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: