Friday, 2 October 2020

গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে লেকটাউন ও দক্ষিণ দমদম এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ বিজেপির

 

গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে লেকটাউন ও দক্ষিণ দমদম এলাকায় মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে বিজেপির।দক্ষিণ দমদম পৌরসভার ১৭ ও ১৯ ওয়ার্ড এবং লেকটাউনের কালিন্দী এলাকায় গান্ধী জয়ন্তী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো। জেলা সভাপতি কিশোর করের উপস্থিতিতে বিজেপি কর্মী অঞ্জনা দত্ত ও পবিত্র দত্তের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ১০০১ টি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো সাধারণ মানুষের মধ্যে।
বিজেপির জেলা সভাপতি কিশোর কর বললেন, আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে জেলাজুড়ে স্বচ্ছ ভারত অভিযান, মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষি বিল আইনের সমর্থনে জেলাজুড়ে বিজেপির মিছিল কর্মসূচি পালিত হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: