করোনার মতো মহামারি দাপটে জীবন,জীবিকা,অর্থনৈতিক দিক দিয়ে মানব সভ্যতায় ব্যপক পরিবর্তন এনেছে। কাজ হারিয়েছে বহু মানুষ,বন্ধ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।আর এর উপর নির্ভর করে যাদের রুজি রুটি তার মধ্যে অন্যতম পটশিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। পূর্বমেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের হবিচক,নারানচক এলাকায় বহু মানুষের রুজি রোজগার বলতে উপায় ছিলো পটশিল্প।
মেলায় মেলার এই শিল্পর মাধ্যেমে পেট চলতো তাদের।দীর্ঘ লকডাউনের ফলে সমস্ত মেলা বন্ধ,কবে হবে তারও ঠিক নেই। বিকল্প আয়ের পথ হিসাবে তৈরি করতে শুরু করে মাস্ক্। ভয় ছিলো কতেটা তারা সফল হবে,প্রথমে ১০-১৫ জন মিলে শুরু করে এই কাজ, পটচিত্রে আঁকা ছবি মাস্কে ফুটিয়ে তোলায় ব্যাপক চাহিদা হয়। এলাকা ছারাও ভিনরাজ্যে গুজরাট,দিল্লী,মহারাষ্ট্র,হায়দ্রাবাদে পাড়ি দিচ্ছে এই মাস্ক্। এমন কি এই সুন্দর পটচিত্র মাস্কের চাহিদা বিদেশ থেকে আসছে এমনটাই দাবী পটচিত্র শিল্পীদের । শিল্পীরা তাদের মাস্ক্ বিদেশে পাঠাতে উদ্যেগীও হয়েছে।



0 coment rios: