গাইঘাটাতে সিভিক ভলেনটিয়ার বিরুদ্ধে মারধোর করা সহ প্রাননাশের হুমকির অভিযোগ।অভিযুক্ত সিভিক ভলেনটিয়ারের নাম প্রসেনজিৎ বিশ্বাস। বাড়ি গাইঘাটার মহিষাগাটিতে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গাইঘাটা থানাতে কর্মরত।অভিযোগকারীর নাম অনুপ কুমার ধাবক।তার বাড়িও মহিষাগাটিতে।
জানা গিয়েছে অনুপ কুমার ধাবকের ভাই প্রতিবেশি পিন্টু ধাবকের স্ত্রী এর সাথে এলাকার সিভিক ভলেনটিয়ার প্রসেনজিৎ বিশ্বাসের মেলামেশা নিয়ে গত দেড় বছর যাবদ পিন্টু ধাবক ও প্রসেনজিৎ বিশ্বাস এর বিবাদ চলছিলো।পিন্টু ধাবক ও তার পরিবার প্রসেনজিৎ বিশ্বাসকে এই মেলামেশায় বাধা দিত।অভিযোগ সে কারণেই মাঝেমধ্যেই রাতে মদ্যপ অবস্থায় প্রসেনজিৎ পিন্টুর বাড়ি এসে গালিগালাজ ও হুমকি দিত।
অভিযোগ সোমবার রাতে ও মদ্যপ অবস্থায় এসে প্রসেনজিৎ গালিগালাজ করছিল তখন পিন্টুর দাদা অনুপ কুমার ধাবক তাকে বাধা দিতে গেলে প্রসেনজিৎ তাকে বেধরক মারধোর করে ৷ পিন্টু ধাবক ও অনুপ কুমার ধাবককে প্রানে মেরে ফেলারও হুমকি দেয় সে ৷ এমনকি সিভিক ভলেনটিয়ার হওয়ার দরুন পুলিশ তার কিছুই করবে না বলেও ভয় দেখায় । এই ঘটনায় মঙ্গলবার গাইঘাটা থানায় আক্রান্তদের তরফ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ ।




0 coment rios: