Wednesday, 21 October 2020

দুর্ঘটনাগ্রস্ত অর্জুন সিং এর কনভয়, গুরুতর জখম 3

হিঙ্গলগঞ্জ যাবার পথে বাসন্তী হাইওয়েতে মিনাখা থানার বালির হাটে অর্জুন সিং এর কনভয় দুর্ঘটনাগ্রস্ত । গুরুতর জখম তিন কমান্ডো এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক।ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির পেছনের চাকা বাস্ট করে রাস্তার পাশে পুকুর উল্টে যায়।
সেই গাড়িতে তখন অর্জুন সিং এর নিরাপত্তা রক্ষীরা ছিলেন। তাদের মাথায় হাতে পায়ে চোট আছে তাদেরকে ভোজেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাংসদ সৌমিত্র খাঁ, ডাক্তার সুভাষ সরকার। স্থানীয় মানুষ ও পথচলতি মানুষরাই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: