এক মোবাইল সংস্থার থেকে খবর পেয়ে সল্টলেকের বিজে ব্লকে রেড চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।টেলিফোন এর টাওয়ার বসানোর নাম করে ইন্ডিয়া জুড়ে মানুষকে প্রতারণা করত বলে অভিযোগ।
উদ্ধার অনেক নথি ফেক টেলিকম ইনস্টলেশন কনফার্মেশন লেটার চেক বুক কম্পিউটার সিট।পুলিশ সূত্রে খবর , ভারতী এয়ারটেল এর থেকে খবর পেয়ে সল্টলেকের বিজে ব্লকে একটি অফিসে তল্লাশি চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে জানতে পারে অভিযুক্তরা ভারতের বিভিন্ন প্রান্তে এই অফিস থেকে ফোন করে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত।
এই অফিস থেকে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।আজ তাদের বিধান নগর কোর্টে তোলা হয়।নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।ধৃতরা হলো অনিমেষ শ্রীবাস্তব ,বাপি পান্ডে, সুব্রত তালুকদার,প্রিয়া সিং, কিরণ প্রসাদ।




0 coment rios: