IPL বেটিং চক্রে জরিত সন্দেহে গ্রেফতার আটজন। গতকাল রাতে কোন্নগর ধর্মডাঙা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 1 লক্ষ 25 হাজার টাকা, 12 টি মোবাইল, ও নোটবুক। আজ ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে ধর্মডাঙায় হানা দেয়। IPL এর বেটিং চলছিলো সেখানে। আটজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ।


0 coment rios: