তোলাবাজি এবং মারধরের অভিযোগে গ্রেফতার করা হল বালি বিজেপির মন্ডল একের সভাপতি রাজা গোস্বামীকে। আজ তাকে দিঘা থেকে গ্রেফতার করে নিয়ে আসে বালি থানার পুলিশ । রাজা গোস্বামী বিরুদ্ধে 28 শে আগস্ট অভিযোগ দায়ের হয়েছিল বালি থানায়।বিজেপি এক কর্মী তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিল । সৌরভ পাল নামে ওই বিজেপি কর্মী দ্বারস্থ হন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এর কাছে।পলাতক ছিলেন রাজা গোস্বামী । দিঘার একটি হোটেলে থেকে তাকে গ্রেফতার করা হয় । আজ তাকে হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন করবে পুলিশ।


0 coment rios: