বাবা মা মোটরবাইক কিনে না দেওয়ায় নিজের বাড়িতেই সাত ভরি সোনা ও নগদ 60000 টাকা চুরি করে পুলিশের হাতে ধরা পরল গুণধর ছেলে। ঘটনাটি ঘটেছে উত্ততর 24 পরগনা বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বাছরা মোহনপুর গ্রামে।বসিরহাট মহকুমা হাড়োয়া থানার বাছড়া মোহনপুর এলাকায় গত 48 ঘণ্টা আগে বুধবার ওই গ্রামের বাসিন্দা শশাঙ্ক মন্ডলের বাড়িতে বড়োসড়ো চুরির ঘটনা ঘটে । দুষ্কৃতীরা সাত ভরি সোনা ও নগদ 60 হাজার টাকা চুরি করে চম্পট দেয় । মন্ডল পরিবার অভিযোগ দায়ের করে হাড়োয়া থানায় । হাড়োয়া থানার তদন্তকারী পুলিশ আধিকারিক বাপ্পা মিত্র এই চুরির ঘটনা কিনারা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ জানতে পারে যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। কিছুদিন ধরে বাড়ির বড় ছেলে বছর পঁচিশের সুশোভন মন্ডল মোটর বাইক কেনার জন্য বাবা ও মায়ের উপরে চাপ দিচ্ছিল। কিন্তু মোটরবাইক দিতে নারাজ ছিল মন্ডল পরিবার। এই তথ্য পাওয়া পরেই নড়ে চড়ে বসে হাড়োয়া থানার পুলিশ। মন্ডল পরিবারের দেওয়া ধরে এগোতে থাকে তদন্তকারী পুলিশ আধিকারিক । বাড়ির বড়় ছেলে সুশোভন মন্ডলের আচরণ দেখে পুলিশের প্রথমে সন্দেহ হয়। কিন্তু প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছিল না। পরে বাবা শশাঙ্ক মন্ডলের অনুমতি পাওয়ার পরে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় বড় ছেলে সুশোভন কে।জিজ্ঞাসাবাদে সুশোভন পুলিশের কাছেেে স্বীকার করে। সেই এই চুরির ঘটনায় অভিযুক্ত তাদের বাড়ির বড় ছেলে সুশোভন সে সাত ভরি গহনা সোনা নগদ 60000 টাকা সে আলমারি ভেঙ্গে অলক্ষ্যে বাড়ির পিছনে মাছধরা জাল এর মধ্যে লুকিয়ে রেখেছিল। বাবা শশাঙ্ক মন্ডল এর অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার ভোর বেলা বাড়ি থেকে সুশোভন কে গ্রেপ্তার করেছে পুলিশজেরা। চুরি হওয়া সাত ভরি সোনা নগদ 60000 টাকা উদ্ধার হয়েছে সুশোভন কাছ থেকে। ধৃত ছেলেকে আজ শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বিচারকের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ
।
।




0 coment rios: