Thursday, 24 September 2020

শেষ রক্ষা হলো না শুভেন্দুর, করোনা আক্রান্ত পরিবহন মন্ত্রী

শেষ রক্ষা হলো না শুভেন্দু অধিকারী র, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে গত মার্চ মাস থেকে একের পর এক ঝড় ঝাপটা সামলেছেন তিনি। কখনো অতিমারী করোনা,লক ডাউন, আবার কখনো  আমফান ঝড় ও তার পরবর্তী ত্রাণ উদ্ধার কাজ এবং পুনঃনির্মাণ, আনলক ১ কিম্বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করতে  সবার আগে যার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রাজ্য রাজনীতিতে উঠে এসেছে তিনি হলেন দুই মেদিনীপুরের মুকুটহীন সম্রাট শুভেন্দু অধিকারী।রাজ্যের প্রথম সারির নেতাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে মাঠে ময়দানে সরকার ও দলের সব কাজ করে গিয়ে ছেন তিনি।  এবার সেই রাজ্যের পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। দলীয় সুত্রে জানা গিয়েছে, শুভেন্দুবাবুর শরীরে কোভিডের উপসর্গ মৃদু পাওয়া গিয়েছে। বাড়ীতেই তিনি চিকিৎসাধীন আছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। তাই আরটি-পিসিআর টেস্ট তথা সোয়াব টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট আসে পজিটিভ।জানা গেছেশুক্রবার চিকিৎসকদের পরামর্শ ফের একবার চেক-আপ করা হবে পরিবহণ মন্ত্রীর।প্রসঙ্গত প্রথমে শুভেন্দুবাবুর ভাইপো করোনাভাইরাসে আক্রান্ত হন। তার পর কোভিডে আক্রান্ত হন শুভেন্দুবাবুর বড় ভাই। বর্তমানে তাঁরা সুস্থ্য।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: