পুলিশ সূত্রে খবর শনিবার রাতে সল্টলেকের দিক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে দুর্ঘটনা ঘটে।তড়িঘড়ি পুলিশ এম্বুলেন্স করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে মৃত তরুণ তরুণীর স্কুটির পিছনে খুব দ্রুত গতিতে একটি লরি আসছিল। সেই লরিটি পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুজন ছিটকে পড়ে।ধাক্কা মারার পর লরিটি পালিয়ে যায়। সিসিটিভির ফুটেজ দেখে লরির খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।পরিবারের সূত্রের খবর সামনের বছর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। প্রতি শনিবার ও রবিবার ছুটির দিনে দুজনে ঘুরতে বেড়াতো, খাওয়া দাওয়া করতো। সেই মতো আজও বেড়ায় এবং খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেষ হলো এক প্রেমিক প্রেমিকার অমর প্রেম কাহিনী। মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ দুই পরিবারের সঙ্গে বিরাটি ও বরাহনগরের প্রতিবেশীরাও।
নিউটাউনের বিশ্ববাংলা গেটের নিচে পথ দুর্ঘটনায় মৃত্যু তরুন তরুণীর
ইভিনিং ডেটিং সেরে বাড়ীতে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই প্রেমিক প্রেমিকার । স্কুটি করে দুজন সল্টলেকের দিক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে দুর্ঘটনা ঘটে।বিধান নগর হাসপাতালে নিয়ে আসা হলে দুজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম দিপায়ন মুখার্জি । বয়স 30 বছর। পেশায় তিনি আইটি কর্মী এবং বরাহ নগর স্পোটিং ক্লাবের ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিলেন। তরুণীর নাম মেধা পাল । তিনিও ছিলেন পেশায় একজন আইটি কর্মী। কর্ম সূত্রেই আলাপ হয় দুজনের। তরুণের বাড়ি বরাহ নগর ও তরুণীর বাড়ি বিরাটি তে। তরুণী ব্যাঙ্গালোরে কর্মরত ছিল বলে পরিবার সূত্রে খবর ।লকডাউনের কারণে বাড়িতে এসেছিল।বাড়ি থেকেই ওয়ার্ক ফর হোম করছিল।



0 coment rios: