প্রণব মুখোপাধ্যায় ছিলেন বলে 2008 সালে কয়েকশো কোটি টাকা মূল্যের চাল নষ্ট হতে হতে বেঁচে যায়। চরম ক্ষতির হাত থেকে রক্ষা পায় বিদেশে রপ্তানীকারক এক্সপোর্টার। জানালেন বেঙ্গল এক্সপোর্টার কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক উজ্জল সাহা।তিনি বলেন 2008 সালে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় স্বীকারই করে যাতে বলা হয় বিদেশে চাল রপ্তানি বন্ধ করা হলো। মূলত ভারতের বাংলা আসাম ও ত্রিপুরার বিভিন্ন রাজ্যের বন্দর দিয়ে বাংলাদেশেে চাল রপ্তানি হয়। ফলে সীমান্তে আটকে পড়ে কয়েক লক্ষ টন চাল যা বাংলাদেশের রপ্তানি হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে বেঙ্গল এক্সপোর্টার কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের দ্বারস্থ হন। তৎকালীন বাণিজ্যমন্ত্রী কমলনাথ বলেন এই সমস্যার সমাধান একমাত্র করতে পারবেন তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কারণ তিনি বাণিজ্য সংসদীয় কমিটির চেয়ারম্যান। তড়িঘড়ি রপ্তানিকারকরা প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি ছুটে যান। পরের দিনই তার আমেরিকায় যাওয়ার কথা ছিল। রাত আড়াইটে অব্দি বৈঠকের পর তিনি এই সমস্যার সমাধান করেন।ওই নির্দেশিকার ওপর নির্দিষ্ট আইন মেনে আরেকটি নির্দেশিকা জারি করা হয় তাতে বলা হয় বিভিন্ন স্থলবন্দরে যে চাল রয়েছে সেগুলি রপ্তানি করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে কয়েক লক্ষ টন চাল বাংলাদেশ রপ্তানি হয়। কয়েকশো কোটি টাকা ক্ষতির হাত থেকে রক্ষা পান তখন রপ্তানিকারকরা।




0 coment rios: